1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

দেশে নতুন আক্রান্ত তিন, একজন আইসিইউতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০। এই তিন রোগীর মধ্যে একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুজন ইতালি থেকে আসা লোকের সংস্পর্শে এসেছিলেন।

আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতান এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এর মধ্যে একজন পুরুষ সম্প্রতি ইতালি ভ্রমণ করেছিলেন। বাকি দুজন ইতালি থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছিলেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৭০ বছর, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকি দুই আক্রান্তের বয়স ৩০ বছর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমা সুলতান বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করায় করোনা হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রসঙ্গত, ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তির মৃত্যু নিশ্চিত করে সরকার। ওই ব্যক্তি ছিলেন পুরুষ, যাঁর বয়স ৭০ বছর।

সরকার থেকে তখন বলা হয়েছিল, মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys