1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দেশজুড়ে রেড এলার্ট, পুলিশের ছুটি বাতিল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি। সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়ে আন্দোলন করে আসছে বিএনপি। বিষয়টি নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কায় দেশজুড়ে রেড এলার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে এই নির্দেশনা জারি করা হয়। ওয়ারলেসের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটকে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। গুজব ছড়িয়ে কোনো গোষ্ঠী যেন নাশকতা সৃষ্টি না করতে পারে, সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা ছুটিতে আছেন, তাদের ছুটি বাতিল করা হয়েছে।

দেশজুড়ে সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র। তারা বলছেন, আশঙ্কা করা হচ্ছে- বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়ানো হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী এই পরিকল্পনা করছে। সেজন্যই সতর্ক অবস্থানে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এন্ডোসকপি করার কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হলে কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিট তথা সিসিইউতে। এখনও তিনি সেখানেই আছেন এবং শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys