রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

দিনাজপুরে বিশেষ নামাজের পর স্বস্তির বৃষ্টি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: দিনাজপুরে তীব্র গরম থেকে মুক্তি ও বৃষ্টির আশায় স্থানীয় মুসল্লিরা ইসতিসকা নামাজ আদায় করেছিলেন। নামাজ আদায়ের পরে সদরসহ জেলার কয়েকটি উপজেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে সদর উপজেলার মিতালী মাঠে প্রায় পাঁচ শতাধিক মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেন। পরে বেলা ৩টা থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়।

আশরাফুল ইসলাম নামের স্থানীয় এক যুবক বলেন, ‘তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। গরম থেকে মুক্তি ও বৃষ্টির আশায় বিশেষ এই নামাজ আদায়ের ব্যবস্থা করেছিলাম। আল্লাহর রহমতে বিকেলে স্বস্তির বৃষ্টি হয়েছে। এখন তাপমাত্রা অনেকটা কমে গেছে।’

মাওলানা অলিউল্লাহ সিরাজী বলেন, ‘দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় গরমে জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই সবাই মিলে আজ সকালে ইসতিসকা নামাজ আদায় করেছিলাম। অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে।’

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ‘বুধবার বেলা ৩টায় দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিল ৬২%। বিকেলে জেলায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys