1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দক্ষিণ কোরিয়ায় ৩৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর উলসানের একটি বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে ৩৩তলা বিশিষ্ট ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাসের কারণে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

শুক্রবার সকাল পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে।

আগুন লাগার পর ভবনটি থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়া হয়। এদের মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ৮০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সামহওয়ান আর্ট নুয়াউ নামে ভবনটির আটতলা এবং ১২তলার মধ্যে আগুনের সূত্রপাত হয়। ভিডিওতে দেখা যায়, পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।

আবাসিক ও বাণিজ্যক ভবনটিতে ১২০টির মতো পরিবার ও কয়েকটি শপিং ইউনিট ছিল বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys