1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘তিনি আমার বাবার মতো’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বারবার উঠে আসছে তার প্রেমিকা রিয়া চক্রবর্তী ও নির্মাতা মহেশ ভাটের রহস্যজনক সম্পর্কের বিষয়টি। সম্প্রতি দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হওয়ায় সে জল্পনায় বাড়তি মাত্রা যোগ করে।

এ নিয়ে এতদিন রিয়া কুলুপ আঁটলেও এবার মুখ খুলেছেন। এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, মহেশ ভাট তার বাবার মতো।

রিয়া বলেন, আমি মহেশ ভাট সাহেবের সঙ্গে কথা বলেছি কারণ তিনি আমার বাবার মতো। আমি তাকে এটি বলার জন্য কল করেছিলাম সামনে এগিয়ে যাওয়ার শক্তি আমার নেই। সুশান্ত আমাকে চলে যেতে বলে এবং আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তিনি আমাকে আমার বাবার কথা ভেবে বাড়িতে যেতে বলেন। ভাট সাহেব আমাকে বলেন, এই বয়সে ভেঙে পড়া যাবে না।

এই কথোপকথনই বিকৃতি করা হয়েছে। যার আমার বয়সি একটি মেয়ে আছে, আমি কীভাবে তার প্রেমিকা হই। কারো পরামর্শ নেওয়ার জন্য কি আমি কল করতে পারি না?

‘জালেবি’ সিনেমার সময় থেকেই মহেশ ভাটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখের রিয়া। তিনি বলেন, সুশান্তের বাড়ি থেকে যেদিন বের হয়ে আসি সেদিনই ভাট সাহেবকে ফোন করেছিলাম। সত্যি বলতে, ভাট সাহেবের সঙ্গে সুশান্তেরও খুব ভালো সম্পর্ক ছিল। আমার আগে থেকেই তার সঙ্গে ভাট সাহেবের পরিচয় ছিল। মহেশ ভাট সাহেবের সঙ্গে দেখা হওয়ার পর সুশান্ত কতটা আনন্দিত হয়েছিল সেটি টুইটের মাধ্যমে জানিয়েছিল। তখন কেউ কেন সুশান্তের কথা শোনেনি?

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys