বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) জঙ্গি দমনে ভবিষ্যতে তালেবানের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।

বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি এমন ইঙ্গিতই দিয়েছেন। খবর এএফপি’র।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইএসের শাখা ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএস-কে) জঙ্গি দমনে ভবিষ্যতে তালেবানের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের শেষ দিনগুলোয় সবচেয়ে বড় হামলাটি চালায় আইএস-কে। কাবুল বিমানবন্দর এলাকায় ওই হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনা রয়েছেন।

ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা ভুলে যাবো না, ক্ষমা করবো না।’

এরপর আইএসের বিষয়টি আবারও সামনে আনলেন মার্ক মিলি। তবে সন্ত্রাস দমনে কবে নাগাদ তালেবানের সঙ্গে কাজ হতে পারে, তা উল্লেখ করেননি তিনি।

সন্ত্রাস দমনে আফগানিস্তানে হামলা চালিয়ে ২০০১ তালেবানকে ক্ষমতাচ্যুত করেছিল তারা। ২০ বছর পর আফগানিস্তান থেকে ৩১ আগস্ট মার্কিন সেনারা ফিরে গেছেন।

সংবাদ সম্মেলনে তালেবানকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়েছেন মার্ক মিলি বলেন, এটা এখনো স্পষ্ট নয়, তালেবানের কোনো পরিবর্তন হবে কি না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys