শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

তারা দুজনই করোনা আক্রান্ত!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: প্রেমিকের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এল প্রেমিকার করোনায় সংক্রমিত হওয়ার খবর। বলছি, বলিউড অভিনেতা অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার কথা। খবর সংবাদ প্রতিদিন

গত রোববার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্ত ও বন্ধুদের সঙ্গে করোনা পজিটিভ হওয়ার কথা শেয়ার করেন ‘টু স্টেট’ অভিনেতা। এই খবর আসার পর পরই আরেকটি খবর আসে অর্জুন কাপুরের পর এবার মালাইকা অরোরাও করোনায় সংক্রমিত হয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলিউডের এই প্রেমিক-প্রেমিকা।

ইনস্টাগ্রাম পোস্টে অর্জুন কাপুর লিখেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ না থাকায় ঠিকই আছি। ডাক্তার ও প্রশাসনের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি। আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকব।

অর্জুনের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তারকাদের দ্রুত আরোগ্য লাভের কামনার বন্যা বয়ে যায়। অনেকেই অর্জুনের দ্রুত আরোগ্য কামনা করেন।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ অর্জুনের প্রেমিকা মালাইকা অরোরার স্বাস্থ্য নিয়ে কৌতূহল প্রকাশ করেন। পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, মালাইকারও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন অর্জুন-মালাইকা জুটি। অনুমান সত্যি হওয়ায় উচ্ছ্বাসও প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার তাদের মাদক পরীক্ষারও দাবি তুলেছেন। কেউ কেউ আবার কাকতালীয় ঘটনা বলে ব্যঙ্গও করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys