রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

তানজানিয়ার স্টেডিয়ামে কোরআন প্রতিযোগিতার আয়োজন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: তানজানিয়ার দারুস সালাম নগরীর স্টেডিয়ামে আফ্রিকার ২২তম পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের বেনজামিন এমকাপা জাতীয় স্টেডিয়ামে অসংখ্য মানুষের উপস্থিতিতে আফ্রিকার পবিত্র কোরআন প্রতিযোগিতা-২০২২ শুরু হয়।

গত শনিবার (১৬ এপ্রিল) আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বর্ণাঢ্য এ আয়োজন করে আল হিকমাহ ইসলামিক ফাউন্ডেশন। এতে তানজানিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জানজিবার দ্বীপপুঞ্জের প্রধান হুসাইন আলি মুওয়াইনিসহ সরকারের প্রতিনিধি, মন্ত্রী ও বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।

হুসাইন আলি মওয়াইনি বলেন, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা তানজানিয়ার মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সারাবিশ্বের মানুষ তা দেখার সুযোগ পাচ্ছে। ফলে তানজানিয়ার বাড়ছে পরিচিতি ও সুনাম।

কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া আফ্রিকার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তানজানিয়ার রাষ্ট্রপতি কাসেম মাজালিও বলেন, ‘পবিত্র রমজান মাস কোরআন অবতরণের মাস। পবিত্র এ মাস উপলক্ষে সারাবিশ্বের সব মুসলিমদের জানাই শুভেচ্ছা। আর খ্রিস্টান ধর্মাবলম্বীদের জানাই ইস্টার সানডে এর শুভেচ্ছা।

পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজনে সহযোগিতা করায় তানজানিয়া সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আল হিকমাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শায়খ নরুদিন কিসাক।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও ডেইলি নিউজ

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys