মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

তাদের বৌভাতে সৌরভ গাঙ্গুলী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: গতবছর ৬ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন। এরপর একাধিকবার একে অপরের বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে বাকী ছিলো বৌভাত। এবার সেই পর্বটাও সেরে নিলেন তারা। ২৯ ফেব্রুয়ারি স্বভূমির রাজকুটিরে বসে ছিল সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলার বৌভাতের আসর। আর সেখানে উপস্থিত হন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অভিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলী ছাড়াও সৃজিত-মিথিলার রিসিপশনে স্বভূমির রাজকুটিরে বসেছিল চাঁদের হাট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন গার্গী রায় চৌধুরীসহ টলিপাড়ার প্রায় বেশিরভাগ তারকাই এই অনুষ্ঠানে হাজির ছিলেন।

ছবিতে দেখা যাচ্ছে, এই দিন বিয়ের দিনের মতোই রিসিপশনেও লাল শাড়িতেই সেজেছিলেন মিথিলা। সঙ্গে ছিল মানানসই গয়না। স্ত্রীর সঙ্গে ম্যাচিং সাদা ডিজাইনার পাঞ্জাবি ও মেরুন ধুতি পরেছিলেন সৃজিত। তাদের সঙ্গে মিলিয়ে মেয়ে আইরাকেও লাল ফ্রকে পরানো হয়েছিল।

এছাড়া সৃজিত-মিথিলার রিসিপশন উপলক্ষে আনা হয়েছিল একটা বিশাল মাপের কেক। মেয়ে আইরাকে সঙ্গে নিয়েই সেই কেক কাটলেন সৃজিত-মিথিলা। কেক কেটে মেহেদি লাগানো হাতে তা সৃজিতকে খাইয়ে দিতেও দেখা গেল মিথিলাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys