1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

তরুণীর গোপন ভিডিও ফাঁস, অ্যাপেলের ৪২ কোটি টাকা ক্ষতিপূরণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

নিউজ ডেস্ক: আইফোন ব্যবহারকারী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোপন ছবি ও ভিডিও ইন্টারনেটে পোস্ট করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন অ্যাপলের দুই কর্মী। একইসঙ্গে এ ঘটনা ফাঁস হতেই ওই ছাত্রীকে কোটি কোটি ডলারের আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছাত্রী তার ফোন সারাতে দিয়েছিলেন অ্যাপেলের একটি সার্ভিস সেন্টারে। এসময় তার ফোনে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও সেন্টারটির ওই দুই কর্মীর হাতে যায়। তারা সেগুলো ওই ছাত্রীর সামাজিক যোগযোগ মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করে দেন।

এ ঘটনা পরে আদালত পর্যন্ত গড়ায়। পরে আইনি ঝামেলায় জড়িয়ে ক্ষতিপূরণ হিসেবে ছাত্রীকে পাঁচ মিলিয়ন ডলার দিতে হয় অ্যাপেল কর্তৃপক্ষকে। যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি টাকা। ২০১৬ সালের এই ঘটনায় অ্যাপলকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি অভিযুক্ত দুই টেকনিশিয়ানকেও কঠোর শাস্তি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys