1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত দপ্তর উপকমিটির প্রস্তুতি সভায় তিনি একথা জানান।শুক্রবার বিকালে প্রস্তুতি সভাটি আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা (বিএনপি) যে আন্দোলনের নামে কী করবে এটা বোঝা যায়। তারা এখন উদ্বোধনী ফলক ভেঙে ফেলেছে, সেটা আমারও না, শেখ হাসিনার।

ওবায়দুল কাদের বলেন, আজকে বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক ভেঙে ফেলা হয়েছে। আমাদের সচিব সেখানে আছেন। একটা মামলা করতে হবে। এ কাজ কারা করেছে সেটা আমরা জানি। তদন্তের মাধ্যমে সব বের করা হবে।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, মো. সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, আনিসুর রহমান, আব্দুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের দপ্তর উপকমিটির আহ্বায়ক ড. অনুপম সেন সভায় সভাপতিত্ব করেন। আর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys