মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ঢাকা-প্যারিস সরাসরি বিমান ফ্লাইট চালুর দাবী ফ্রান্সের সাংবাদিকদের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

নিউজ ডেস্ক: প্যারিস -ঢাকা সরাসরি বিমানের ফ্লাইট চালুর দাবী জানিয়েছেন ফ্রান্সের বাংলা গণমাধ্যমকর্মীরা ।

 

গত শনিবার (৬ এপ্রিল ) রাজধানী প্যারিসের স্হানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্সস্থ সাংবাদিক পরিবার আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিক নেতারা এ দাবী জানান।

প্রায় দেড় যুগ আগে এই রুটে রাস্ট্রীয় পতাকাবাহি উড়োজাহাজের সরাসরি ফ্লাইট চালু ছিল। কিন্তু পরবর্তীতে লোকসানের কারণে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে দীর্ঘদিন থেকে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা এই রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর দাবী জানিয়ে আসছেন। এবার দেশটির সাংবাদিকরাও জোরালোভাবে বাংলাদেশ সরকারের কাছে এই দাবী জানিয়েছেন ।

 

ফ্রান্সস্থ বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আবু তাহির ,মোহম্মদ লুৎফুর রহমান বাবু, নয়ন মামুন , আবুল কালাম মামুন , মিজানুর রহমান , এম সি রুমেল , চৌধুরী মারুফ আহমদ , সেলিম চৌধুরী , রাবেয়া আক্তার সুবর্ণা , মাসুমা ইসলাম নদী।

 

ইফতার পূর্বে দোয়া মাহফিলে ফ্রান্সে বসবাসরত অসুস্থ ডিবিসি ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ’র সুস্হতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys