বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ঢাকা থেকে ভারতের ফ্লাইট বাড়ছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকা থেকে কলকাতা-দিল্লি রুটে দুই করে মোট চারটি ফ্লাইটের বদলে মোট নয়টি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৯ অক্টোবর থেকে দুটি রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। এরমধ্যে কলকাতা রুটে সপ্তাহে চারটি ও ঢাকা-দিল্লি রুটে পাঁচটি ফ্লাইট চলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা-কলকাতা রুটে প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার এবং ঢাকা-দিল্লি রুটে প্রতি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রোববার ও সোমবার ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১টায় কলকাতার উদ্দেশ্যে ও কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১টায় দিল্লির উদ্দেশ্যে এবং দিল্লি থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বিমান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys