বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ঢাকার রাস্তায় জলকামান দিয়ে জীবাণুনাশক ছিটাবে পুলিশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রোগ-জীবাণুর বিস্তার রোধে ঢাকার রাস্তায় জীবাণুনাশক ছিটানো শুরু হবে। আজ থেকে ঢাকার রাস্তায় দাঙ্গা দমনের ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক ছিটানো হবে। দিনে দুবার করে এই ওষুধ ছিটানো হবে। এছাড়া ঢাকায় চলাফেরার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই চলাফেরা করতে পারবেন। তবে প্রয়োজন ছাড়া কেউ যাতে রাস্তায় না বের হন সে জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

দিনে দুবার করে জল কামান দিয়ে রাস্তায় জীবাণুনাশক ছিটাবে পুলিশ। প্রথমবার ছিটানো হবে বেলা ১০টা থেকে ১২টার মধ্যে আর দ্বিতীয়বার ছিটানো হবে বেলা চারটা থেকে ছয়টার মধ্যে। পুলিশের আট বিভাগে আটটি জল কামান এক সঙ্গে জীবাণুনাশক ছিটাবে। গতকাল এই সংক্রান্ত নির্দেশনা পুলিশের সব বিভাগে পাঠানো হয়েছে। এ সময় কোনো কর্মকর্তা কোনো কোনো এলাকায় দায়িত্ব পালন করবেন তাও বলে দেয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, প্রতিটি জলকামানে ১২ হাজার লিটার করে জীবাণুনাশক থাকবে। এতে করে একসঙ্গে ৯৬ হাজার লিটার জীবাণুনাশক রাস্তায় ছিটানো হবে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কাজ দুই বেলা করে চলবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys