সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ডেঙ্গুতে প্রাণ গেল ভিকারুননিসার আরও এক ছাত্রীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও একজন ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম মেহজাবিন সূহী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহজাবিন সূহী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দিবা মূল শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমে তার মেহজাবিন সূহীর মা আক্রান্ত হন, ৪-৫ দিন পর সে-ও আক্রান্ত হয়‌। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে গতকাল রাতে সে মারা গেছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুতে একে একে‌ আমাদের দুজন ছাত্রী মারা গেল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ইলমা জাহান মারা যান। তিনি প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys