মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর উঠে গেল বাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোটেল লা মেরিডিয়ানের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাস ও মাইক্রোবাস সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys