বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ডনাল্ড ট্রাম্পের স্ত্রী ইভানা ট্রাম্পের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প ৭৩ বছর বয়সে মারা গেছেন।

ট্রাম্প তার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লিখেছেন, “সে ছিল চমৎকার, সুন্দর ও অসাধারণ একজন নারী। মহৎ এবং অনুপ্রেরণাদায়ী একটি জীবন সে কাটিয়ে গেছে।”

চেক রিপাবলিকে জন্ম নেওয়া ইভানার সঙ্গে ডনাল্ড ট্রাম্পের বিয়ে হয় ১৯৭৭ সালে। ১৫ বছরের মাথায় ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়।

ডনাল্ড ট্রাম্পের তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক ট্রাম্পের মা ইভানা।

বিবিসি জানিয়েছে, ইভানাকে বৃহস্পতিবার নিউ ইয়র্ক শহরে তার বাড়ির সিঁড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশ বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে করছে। হয়ত ইভানা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন।

আশি আর নব্বইয়ের দশকে ডনাল্ড ও ইভানা ট্রাম্প ছিলেন নিউ ইয়র্ক শহরের পরিচিত মুখ। তাদের বিচ্ছেদের ঘটনা সে সময় আলোচনার জন্ম দেয়।

ছাড়াছাড়ি হওয়ার পর ইভানা প্রসাধনী, পোশাক আর গয়নার ব্যবসা শুরু করেন। ২০১৭ সালে এক স্মৃতিকথায় তিনি লিখেছেন, বিচ্ছেদের পর ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়েছিল। সপ্তাহে মোটামুটি একদিন তাদের কথা হত।
তাদের বড় মেয়ে ইভাঙ্কা ইন্সটাগ্রামে এক পোস্টে লিখেছেন, তার হৃদয় ভেঙে গেছে। তার ভাষায়, নিজের জীবনকে পুরোপুরি যাপন করে গেছেন তার মা।

ডনাল্ড ট্রাম্প ছিলেন ইভানার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী আলফ্রেড উইনক্ল্যামায়ার ছিলেন অস্ট্রিয়ার একজন স্কি প্রশিক্ষক। বলা হয়, অস্ট্রিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য তাকে বিয়ে করেছিলেন ইভানা, ওই বিয়ের ফলেই তার কমিউনিস্ট শাসিত চেকোস্লোভাকিয়া ছাড়ার সুযোগ তৈরি হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys