1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ট্রাম্প-বাইডেন বিতর্ক বাতিল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: ভার্চুয়ালি অংশ না নিয়ে সরাসরি বিতর্কে অনঢ় অবস্থানের কারণে অবশেষে বাতিল হলো ট্রাম্প-বাইডেনের দ্বিতীয় নির্বাচনী বিতর্ক। তবে, ২২ অক্টোবরের চূড়ান্ত বিতর্কে অংশ নেবেন দুই প্রার্থীই।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা নেগেটিভ কিনা তা সুস্পষ্ট না হলেও নির্বাচনী সমাবেশে অংশ নিচ্ছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ভার্চুয়াল বিতর্কে অংশ নিতে রাজি নন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। আর করোনায় আক্রান্ত ট্রাম্পকে বিতর্কে এনে দর্শকসহ অন্যান্যদের সংক্রমণের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে ১৫ অক্টোবরের দ্বিতীয় বিতর্কটি বাতিল করেছে আয়োজকরা।

তবে, নির্ধারিত ২২ অক্টোবরে শেষ বিতর্ক আয়োজনেই পূর্ণ মনোযোগ দেবে কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস সিপিডি। ওই দিনের বিতর্কে ট্রাম্প ও বাইডেন রাজি হয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্প-বাইডেনের শেষ বিতর্ক অনুষ্ঠান ১৫ মিনিট করে ছয়টি অংশে বিভক্ত থাকবে। প্রতিটি অংশের আলোচ্য বিষয় ঘোষণা করবেন অনুষ্ঠানের সঞ্চালক এনবিসি নিউজের ক্রিস্টেন ওয়েলকার।

ট্রাম্পের প্রচারণা দলের দাবি, বিতর্কে মার্কিন প্রেসিডেন্টের বাক্যবাণ থেকে বাইডেনকে রক্ষা করতেই দ্বিতীয় বিতর্ক বাতিল করেছে সিপিডি।

এদিকে, বিতর্কে অংশ না নিলেও শনিবার রাতের নির্বাচনী সমাবেশে অংশ নেবেন ট্রাম্প। যদিও ট্রাম্পের অনুষ্ঠানগুলোতে সমর্থকরা মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টি মেনে চলে না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys