1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রয়েছে এলিয়েনদের!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ভিনগ্রহের প্রাণী আছে কি নেই— বহু বছর ধরেই পৃথিবীতে এ নিয়ে বিতর্ক চলছে। এর মধ্যেই জানা গেল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনদের যোগাযোগ রয়েছে।

ইসরায়েলি স্পেস সিকিউরিটির সাবেক প্রধান হাইম এশেদ দাবি করেন, এলিয়েনদের সঙ্গে বহু বছর ধরেই যোগাযোগ রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের।

যুক্তরাষ্ট্র এবং এলিয়েনদের মধ্যে চুক্তিও হয়েছে বলে দাবি করেন ৮৭ বছর বয়সী এশেদ।

ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রথম প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, এশেদের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও এলিয়েনদের মধ্যে চুক্তি হয়েছে মহাবিশ্ব নিয়ে যৌথভাবে গবেষণা এবং একে বোঝার চেষ্টা করার।

মঙ্গলগ্রহে আন্ডারগ্রাউন্ড বেইজে গোপন এ সংক্রান্ত গবেষণা চালিয়ে যাচ্ছে এলিয়েন ও মার্কিন প্রতিনিধিরা।

ইসরায়েল ডেইলির সঙ্গে সাক্ষাৎকারে এশেদ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এলিয়েনদের অস্তিত্বের বিষয়ে অবগত এবং সবাইকে তিনি এ ব্যাপারেও জানাতেও চেয়েছিলেন। কিন্তু গবেষণা প্রতিষ্ঠানটি এতে বাধা দেয়; তাদের যুক্তি, মানুষ এখনো এ সম্পর্কে জানার জন্য প্রস্তুত নয়। মহাকাশ এবং মহাকাশযান সম্পর্ক ধারণা হলে একসময় বিশ্ববাসীকে বিষয়টি জানানো হবে।

এখন কেন বিষয়টি তিনি তুলে এনেছেন জানতে চাইলে এশেদ বলেন, যদি পাঁচ বছর আগে আমি এ তথ্য দিতাম, তাহলে আমাকে হাসপাতালে ভর্তি করা হতো। কিন্তু এখন মানুষ ভিন্নভাবে চিন্তা করে। আমার হারানোর কিছু নেই। আমি আমার ডিগ্রি ও অ্যাওয়ার্ড পেয়ে গেছি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys