1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ট্রাম্পের বিরুদ্ধে ইরানের গ্রেফতারি পরোয়ানা জারি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২০

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান৷ট্রাম্পকে ধরতে এমনকি ইন্টারপোলের সাহায্য চেয়েছে তারা৷ তেহরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা এপি ও রয়টার্স৷

সোমবার এপির প্রতিবেদনে বলা হয়, বাগদাদে গেল জানুয়ারিতে ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৷ শুধু ট্রাম্প নন, আরো প্রায় ৩০ জনকে (কেউ কেউ বলছেন ৩৬ জন) এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে৷ তেহরানের রাষ্ট্রীয় আইনজীবী আলি আলকাসি মেহর ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে বিষয়টি নিশ্চিত করেছেন৷

আলকাসি মেহর অবশ্য ট্রাম্প ছাড়া বাকিদের নাম নিশ্চিত করতে পারেননি৷ তবে তিনি এটা পরিষ্কার করে বলেন, ট্রাম্প অবসরে গেলেও তাকে আইনের আওতায় আনার জন্য মুখিয়ে থাকবে ইরান৷

ট্রাম্প ও অন্যদের গ্রেফতারে ফ্রান্সের লিওঁতে অবস্থিত ইন্টারপোলের অফিস থেকে ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে ইরান৷ তবে এখনো সেখান থেকে কোনো জবাব পায়নি তারা৷

এদিকে, এই ঘটনার মধ্য দিয়ে ইরান ও অ্যামেরিকার মধ্যে উত্তেজনার পারদ আবারো চড়তে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে৷

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসিম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করে যু্ক্তরাষ্ট্র৷ বলা হয়ে থাকে, ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনির পর তিনিই ছিলেন দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি৷ তিনি কেবল খামেনির কাছেই জবাবদিহি করতেন এবং দেশের সশস্ত্র ও গোয়েন্দা কার্যক্রম নিজেই পরিচালনা করতেন৷ একই সঙ্গে ইরাকের সামরিক বাহিনীতেও তার ব্যাপক প্রভাব ছিল৷ ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys