বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

টিকা নেওয়ার পর সস্ত্রীক করোনা আক্রান্ত কাজী হায়াৎ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নন্দিত পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে স্ত্রীসহ তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

বর্তমানে তারা দু’জনই বাসায় আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাজী হায়াৎ নিজেই। হালকা জ্বর ছাড়া তাদের দু’জনের আর কোনো শারীরিক জটিলতা নেই বলে জানিয়েছেন তিনি।

কাজী হায়াৎ বলেন, কয়েকদিন আগে হঠাৎ আমার শরীরে জ্বর আসে। প্রথমে ভেবেছিলাম স্বাভাবিক জ্বর। কিন্তু তিনদিন ধরে জ্বর না যাওয়ায় আমার স্ত্রীসহ করোনা পরীক্ষা করাই। তারও জ্বর রয়েছে। বুধবার (১০ মার্চ) আমাদের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এখন আমার জ্বর কমেছে। তবে নাকে ঘ্রাণ পাচ্ছি না। এছাড়া আর কোনো শারীরিক জটিলতা নেই। আপাতত বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসকের পরামর্শে মেডিসিন নিচ্ছি। তবে শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি হবো।

তিনি আরও বলেন, আমরা দু’জনই গত ২ তারিখ রাজধানীর মগবাজারের একটি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছি।

প্রখ্যাত এই চলচ্চিত্র পরিচালক জানান, তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, ১০টি রিং পরানো। এছাড়া তার স্ত্রীর হার্টেও ৫টি রিং পরানো রয়েছে এবং তার ডায়াবেটিস রয়েছে। দু’জনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys