বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্য সেবা সচিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। মঙ্গলবার তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। তার উপসর্গ থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

আবদুল মান্নানের ছোট ছেলে কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে তিনি করোনায় সংক্রমিত হন।

উল্লেখ্য, আবদুল মান্নান করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys