1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

টাঙ্গাইলে পিকআপের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও পিকআপের সংঘর্ষে এ পর্যন্ত ৫ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার সকালে উপজেলার হাতিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এসব তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানে থাকা আরও সাতজন আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys