শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জেল হত্যা দিবস পালন হলো ফ্রান্সে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: জেলা হত্যা দিবস বাঙালি জাতির জন্য এক কালো অধ্যায়। যে কালো অধ্যায়কে প্রতিটি স্বাধীনতাকামী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ঠিক তেমনি বুধবার সন্ধ্যায় ফ্রান্সের প্যারিস নগরে লা-শাপেল এলাকায় ফ্রান্স আওয়ামী লীগ শাখা কর্তৃক জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করা হয়।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছের পরিচালনায় উপস্থিত আওয়ামী পরিবারের নেতা-কর্মীরা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

বাঙালি জাতির অগ্রযাত্রাকে রুখতে জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নীলনকশার মাধ্যমে হত্যা করা হয়।

৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরে ফ্রান্স আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানানোর জন্য ফ্রান্স আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বলে নেতারা জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys