1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

জুলাই থেকে ইউরোপ ভ্রমণ করতে পারবেন যারা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

নিউজ ডেস্ক: ইউরোপে জুলাই থেকে ১৪টি নিরাপদ রাষ্ট্রের নাগরিকরা প্রবেশ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ তালিকা থেকে বাদ পড়েছেন যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর চীনের নাগরিকরা।

নিরাপদ দেশের তালিকায় রয়েছে- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মরক্কো ও দক্ষিণ কোরিয়া।

কূটনীতিকরা জানিয়েছেন, চীনের সরকার ইউরোপীয় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দিলেই কেবল চীনের নাগরিকরা ইউরোপে ভ্রমণ করতে পারবেন।

নিরাপদ দেশের নতুন যে তালিকা করা হয়েছে, সেটিতে আরও পরিবর্তন আসতে পারে বলা হয়েছে।

তবে এখন পর্যন্ত এ তালিকায় আছে– আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনিগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া ও উরুগুয়ে।

যুক্তরাজ্য এখন কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে ‘এয়ার ব্রিজ’ পদ্ধতি আয়োজনের চেষ্টা করছে। ব্রিটিশ নাগরিকরা ইউরোপের কোনো দেশে গেলে যাতে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে না হয়।

আসন্ন গ্রীষ্মের ছুটিতে এই ব্যবস্থা করতে চাইছে যুক্তরাজ্য। কারণ ইউরোপের পর্যটন খাতের জন্য এই মৌসুমটি ব্যস্ততম। এ সময়ে লাখো মানুষ এ খাতে বিভিন্ন রকম কাজ করে।

ইইউয়ের এই নিরাপদ রাষ্ট্রের তালিকা এবং এর যোগ্যতা সম্পর্কে মঙ্গলবার পরের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys