শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জুরিস পার্কে হবে স্বরলিপির বৈশাখ

প্যারিস প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

রিপাবলিকের পরিবর্তে জুরিস পার্কে হবে স্বরলিপির বৈশাখ

রিপাবলিক চত্বরের পরিবর্তে এবারে ফ্রান্সের স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে প্যারিসের জুরিস পার্ক বা প্লাস দূ লা বাতাই দূ স্টেলিংগার্ডে।
আগামী ২রা জুন রোববার দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৮ ঘটিকা পর্যন্ত এ মেলা চলবে ।আর এতে প্রবাসীদের বিনোদনের লক্ষ্যে বাঙালিয়ানার বিভিন্ন অনুষ্ঠান থাকবে।
বৃহস্পতিবার এ উপলক্ষ্যে প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন (শাহ আলম) সভাপতি নজরুল ইসলাম চৌধুরী , সাধারণ সম্পাদক শাকিল সরকার, উপদেষ্টা খন্দকার আতাউর রহমান,আবু তাহির, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার চৌধুরী প্রমুখ।
স্থান পরিবর্তন এর বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় -আসন্ন অলিম্পিকে সংস্কার কাজের জন্য রিপাবলিকের পরিবর্তে জুরিস পার্কে স্থানীয় প্রশাসনৎঅনুমোদন প্রদান করায় এবারে এখানে এ মেলার আয়োজন করা হচ্ছে।
স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত তারকা শিল্পী লায়লা ও বেলি আফরোজ এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রবাসী বাংলাদেশীরা যাতে নির্বিঘ্নে  এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বরলিপি শিল্পীগোষ্ঠীর নিজস্ব নিরাপত্তা কর্মীরাও থাকবেন।
সংবাদ সম্মেলন থেকে অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও সমাপ্ত করার লক্ষ্যে সকল প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys