বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

জীবনটা পাঙাশ মাছের মতো হয়ে গেছে: মিম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

নিউজ ডেস্ক: নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। আসন্ন ঈদুল আজহায় সারাদেশে মুক্তি পাবে তার অভিনীত চলচ্চিত্র ‘পরাণ’। আপাতত চলছে প্রচারণা।

মঙ্গলবার (২৮ জুন) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন মিম। সেখানে বড় হরফে লেখা, ‘জীবনটা পাঙ্গাস মাছের মতো হয়ে গেছে।’ ঠিক তার নিচেই লেখা, ‘ভালো অনেকেই বাসে, কিন্তু কেউ স্বীকার করে না।’ মিমের আসন্ন চলচ্চিত্র ‘পরাণ’-এর প্রচারণায় পোস্টারটি বানিয়েছেন নায়িকার ফ্যান ক্লাব।

এদিকে গত সোমবার (২৭ জুন) ‘পরাণ’ চলচ্চিত্রের ‘চলো নিরালায়’ শিরোনামের গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় গানটি ঘিরে নেটিজেনদের আগ্রহ বাড়ছে। অনেকেই গানটির প্রশংসা করেছেন।

‘পরাণ’ চলচ্চিত্রে মিমের সঙ্গে প্রধান দুই চরিত্রে আছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ‘চলো নিরালায়’ গানে মিম-রাজের কেমিস্ট্রি দেখে রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্রটি দেখতে দর্শকদের আগ্রহ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys