রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জালাল আহমেদ চৌধুরী আর নেই

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ বেলা ১১টা ৫ মিনিটে জালাল আহমেদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। সত্তর ও আশির দশকে তিনি ক্রিকেট খেলেছেন। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তার হাতে গড়া। দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগেও।

ফুসফুস সংরক্রমিত হওয়ায় ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীকে শুক্রবার রাতে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৪ দিন ভেন্টিলেশনে থাকার পর তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys