1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

জার্মানিতে জন্মগ্রহণ করা বাংলাদেশিদের নিয়ে নতুন সংগঠন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

নিউজ ডেস্ক: জার্মানিতে জন্মগ্রহণ করা নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য একটি নতুন সংগঠন গঠন করার লক্ষ্যে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্কফুর্টের একটি পার্কে এ মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

কমিউনিটি লিডার ইমরান ভূঁইয়ার আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন জার্মান বাংলা বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কবির, কমিউনিটি লিডার হাফিজুর রহমান আলম, নুরে হাসনাত শিপন, আতিকুল ইসলাম সবুজ, নাসির উদ্দিন, শিব্বির আহমেদ, নজরুল হোসেন, নেয়ামুল ভুঁইয়া, মনিরুল ইসলাম, সাইফুল ইসাম, আকলিমা ভুঁইয়া, সাদ্দাম উল্লাহ আশিক সহ ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা।

মতবিনিময় সভায় সবার সর্ব সম্মতিক্রমে জার্মানিতে জন্মগ্রহণ করা বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানদের নিয়ে একটি সংগঠন গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। যে সংগঠনটি স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি জার্মানদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। নতুন প্রজন্মকে বাংলাদেশ এবং বাংলা সংস্কৃতির প্রতিও আকৃষ্ট করতে ভূমিকা রাখবে সংগঠনটি।

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানদের বাংলাদেশি কমিউনিটিতে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বৃহৎ পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys