রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জাতীয় সংগীত অবমাননা করে টিকটিক ভিডিও

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও বানানোর অভিযোগ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতভর অভিযান চালিয়ে বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মে‌হেদী হাসান অন্তর, আলিফ আহ‌মেদ সুজন ও মো. আরিফ আলী।

পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং মঙ্গলবার জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকটক ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে দেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে পরিবেশন করছে।

এরপর বগুড়া জেলার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজাকে সংশ্লিষ্ট যুবকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়।

ওসির নির্দেশনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) জা‌কির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিম সংশ্লিষ্টদের শনাক্ত করে সোমবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys