বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জাতিসংঘে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র: ইরান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ বলেছেন, দিনে দিনে একঘরে হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, একগুঁয়েমির কারণে এই বিশ্ব সংস্থায়ও আমেরিকা আবারও একঘরে এবং অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আনাদোলু ও গার্ডিয়ানের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল সংক্রান্ত স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার দাবি জানিয়েছিলেন।

সেই প্রসঙ্গ উল্লেখ করে জারিফ মঙ্গলবার রাতে এক টুইটবার্তায় লিখেছেন, পম্পেওর আইন লঙ্ঘনকারী দাম্ভিকতা আমেরিকাকে আরেকবার জনবিচ্ছিন্ন করেছে।

আমেরিকা তার বেআইনি আবেদনের ব্যাপারে শুক্রবারের বৈঠকে আলোচনা অনুষ্ঠানের বিরোধিতা করলেও মঙ্গলবার এ পরিষদের বৈঠকে উপস্থিত সদস্য দেশগুলো মার্কিন আবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের এখন পেশিশক্তি দেখানোর আচরণ পরিহার করার সময় এসে গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys