1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

জাতিসংঘের নির্বাহী বোর্ডে বাংলাদেশ নির্বাচিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: আগামী তিন বছরের জন্য জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশনের (সিএনডি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এছাড়াও ইউনিসেফ ও ইউএন উইমেন-এর নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ পুনঃনির্বাচিত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সহযোগী সংস্থা সিএনডির নতুন পরিষদ আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে ইকোসকর ব্যবস্থাপনা সভায় সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও ইরান এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে সংস্থাটির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

নির্বাচনে জয়লাভের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা গণমাধ্যমকে বলেন, সিএনডির নির্বাচনটি ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশ এতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট (৪৩ ভোট) পেয়েছে। এই বিজয় বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের নেতৃত্বের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থারই বহিঃপ্রকাশ।

বিশ্বব্যাপী মাদক সমস্যার প্রতি বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় পর্যায়ে মাদক চোরাকারবার বন্ধে উদ্যোগ গ্রহণ করেছে এবং এ বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

ইকোসক ব্যবস্থাপনা সভায় ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের নির্বাচনও অনুষ্ঠিত হয়। উভয় বোর্ডে বাংলাদেশ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হয়েছে। নতুন এই বোর্ড দুটি আগামী বছরের জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। বাংলাদেশ বর্তমানে বোর্ড দুটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাহী বোর্ডই জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থা দুটির মূল পরিচালনা পর্সদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys