1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ছাড়া পেলেন সৌদি নারীঅধিকার কর্মী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: এক হাজার এক দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের প্রখ্যাত নারী মানবাধিকার কর্মী লুজাইন আল হাতলুল। রিয়াদের এক বিচারকের অনুমোদনের পর বুধবার বিকেলে কারাগার থেকে ছাড়া পান তিনি। পরে সন্ধ্যায় তার বোন লিনা এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। আলজাজিরা।

আন্দোলনকারীদের মধ্যে অন্যতম লুজাইন আল হাতলুল। গত বছরের ডিসেম্বরে তাকে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন এবং ইন্টারনেট ব্যবহার করে জনশৃঙ্খলা নষ্টের অপরাধে অভিযুক্ত করে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রের পক্ষ থেকে এই অধিকার কর্মীকে মুক্তি দিতে বার বার আহ্বান জানানো হয়।

বেশ কিছু শর্তের অধীনে মুক্তি পেয়েছেন লুজাইন আল হাতলুল। এসব শর্তের মধ্যে রয়েছে কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন না এবং সৌদি আরব ছেড়ে যেতে পারবেন না। শর্ত ভঙ্গ করলে তার কারাদণ্ড পুনর্বহাল করা হতে পারে।

নিজের কারাদণ্ডের প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছিলেন হাতলুল। এছাড়া অন্য নারী বন্দিদের সঙ্গে তিনিও বিচারকের কাছে দাবি করেন জিজ্ঞাসাবাদের সময় মুখোশ পরিহিত পুরুষেরা তাদের ওপর নির্যাতন ও যৌন নিপীড়ন চালিয়েছে। তবে গত মঙ্গলবার একটি আপিল আদালত নির্যাতনের অভিযোগ খারিজ করে দেয় বলে জানিয়েছে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys