বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ছাইয়ে ঢেকে গেছে ক্যারিবীয় দ্বীপ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: অগ্ন্যুৎপাতের কারণে গোটা দ্বীপই ছাইয়ে ঢেকে গেছে। শুক্রবার থেকে ওই দ্বীপের আগ্নেয়গিরি হতে ধোঁয়া উঠতে দেখা যায়। শনিবার সকাল থেকেই দ্বীপজুড়ে ছাই উড়তে থাকে। বিবিসির খবরে বলা হয়েছে, সেন্ট ভিনসেন্ট দ্বীপের বিভিন্ন ভবন ও রাস্তাঘাট ইতিমধ্যে ছাইয়ে ঢেকে গেছে। দ্বীপদেশটির রাজধানী কিংসটাউনে রাস্তায় থাকা গাড়িও ঢেকে গেছে ছাইয়ে।

এদিকে সেন্ট ভিনসেন্টের সরকার জনগণকে এমন পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রালফ গনজালভেস এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগ্নেয়গিরিটি থেকে আরও কতটা ছাই উড়তে পারে, সে সম্পর্কে কোনো অনুমান করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কয়েকজন বিজ্ঞানী জানিয়েছেন, এমন অবস্থা আরও কয়েক দিন ধরে চলতে পারে।

লে সুফ্রিয়া নামের আগ্নেয়গিরিটি এত দিন সুপ্তই ছিল। কিন্তু গত ডিসেম্বর থেকে আগ্নেয়গিরিটি সক্রিয় হতে শুরু করে। এবার শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। উদ্ভূত পরিস্থিতিতে এরই মধ্যে চারপাশের প্রায় ১৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় তিন হাজার মানুষকে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে।

সেন্ট ভিনসেন্ট দ্বীপের মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। দ্বীপটির প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে সাধারণ জনগণকে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সুস্থ ও নিরাপদ থাকতে মানুষকে সতর্ক থাকতেও বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys