1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

চোখের জলে কাতর বিদেশের মাটি: ফাতেমা খাতুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

প্রবাসে স্থায়ী হলেও মন প্রাণ পড়ে থাকে দেশের সেই সোনার মাটিতে। সিলেটের ভয়াবহ করুণ অবস্থা দেখে স্থীর থাকা ভীষণ কঠিন। বন্যা পরিস্থিতির ভয়াবহ থাবা পড়েছে আমার আত্মার মানুষদের উপর। এসময় সরাসরি কাছে গিয়ে তাদের জন্য কিছু করতে না পারার বেদনা যেন কুরে কুরে খাচ্ছে। ভাসিয়ে নেওয়া উত্তাল জীবন নিমিষেই তলিয়ে যাচ্ছে। হাজারাে মানুষ দিনকে দিন নিখোঁজ হচ্ছে। তাই যার যতটুকু সামর্থ্য সেখান থেকেই যতটুকু সম্ভব সাহায্য করা জরুরী এবং দায়িত্ব দেশের নাগরিক হিসেবে।

মানবিক দৃষ্টি বিবেচনায় এসব দৃশ্য চোখে দেখা আসলেই দুরহ। তাই আমরা সিলেটের মানুষের পাশে দাঁড়াই। নিজের বিবেককে জাগ্রত করে একটু না হয় সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ক্ষতি কী তাতে? দুর থেকে হলেও যথাযথ উপায়ে আমরা তাদের পাশে দাঁড়িয়ে সাহস-শক্তির সামিল হই।

 

বর্তমান অবস্থা অনুযায়ী দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে বন্যাক্রান্ত উপজেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ হয় পানি সাঁতরে, নয়তো নৌকায় চেপে আশ্রয়স্থলে ছুটছেন মানুষ৷ অনেকে কলা গাছের ভেলায় চেপেও নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন৷

 

সুনামগঞ্জে একতলা কোনো বাড়িতে পানি উঠতে বাকি নেই, বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ, সুরমা উপচানো বন্যা চরম দুর্বিপাকে ফেলেছে সুনামগঞ্জ শহরের বাসিন্দাদের৷ স্থানীয়রা বলছেন, ৫০ ৬০ বছরের জীবনে সুনামগঞ্জ শহরে এমন ভয়াবহ বন্যা হয়নি৷ শহরের সব এলাকা প্লাবিত৷ মানুষ আশ্রয় নিতে পারছে না৷

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys