বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

চীন-ভারতকে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

নিউজ ডেস্ক: চীন-ভারত উত্তেজনা নিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংসদে বক্তৃতায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে হওয়া সংঘর্ষ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তার মতে, পূর্ব লাদাখের উত্তেজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উদ্বেগজনক। আশা করব আলোচনার মাধ্যমেই এর সমাধান মিলবে। প্রায় একমাস ধরে চলা সীমান্ত উত্তেজনা প্রশ্নে এই প্রথম সরকারি বিবৃতি দিল ব্রিটেন।

কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য ফ্লিক ড্রুমন্ডের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এই মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ভারত ও চীনের নাম না করে ফ্লিকের প্রশ্ন করেন, কমনওয়েলথ দেশের সদস্য ও বিশ্বের বৃহৎ গণতন্ত্রের মধ্যে হওয়া সংঘাতে ব্রিটেনের ভূমিকা কী? এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরামর্শ, আমরা উৎসাহ দেব আলোচনার টেবিলে বসে দুই দেশ সমস্যা সমাধান বের করুক।

১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যাকায় চীন-ভারতের সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ ভারতীয় সেনা নিহত হন। তবে চীনের পক্ষ থেকে এক কমান্ডার নিহতের কথা স্বীকার করা হয়। তবে চীন হতাহতের বিষয়টি বিস্তারিত জানায়নি।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys