বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

চীনে করোনা চিকিত্সায় ভাল্লুকের পিত্ত ব্যবহার!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: চীনের উহান শহরের যে বাজারে বিভিন্ন প্রাণীর মাংস বিক্রি হয় সেখান থেকেই করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছিল বলে মনে করছে বিজ্ঞানীদের একাংশ। চীনের সব জায়গায় এখন যে কোনওরকম বন্য প্রাণী কেনা—বেচা বন্ধ হয়েছে। এমনকী উহানের সেই বাজারে অনেকদিন ধরে বন্ধ। এরই মাঝে চীনে করোনায় আক্রান্ত রোগীদের চিকিত্সায় চীন ভাল্লুকের পিত্ত ব্যবহার করছে বলে মারাত্মক অভিযোগ উঠেছে। এ নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদন বলা হয়েছে, ‘ট্যান রি ক্যুইন’ নামের একটি ইনজেকশন করোনা রোগীদের সারিয়ে তুলতে ব্যবহার করছে চীন। সেই ইনজেকশনের ভাল্লুকের পিত্ত ব্যবহার করা হচ্ছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি, করোনার চিকিত্সায় এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি। কিন্তু চীনের স্বাস্থ্য কমিশন গত ৪ মার্চ একটি তালিকায় জানিয়েছিল করোনায় চিকিত্সায় ট্র্যাডিশনাল পদ্ধতিতে ভাল্লুকের পিত্ত ব্যবহার করা হয়।

চীনে সবরকম বন্য প্রাণী কেনা—বেচা ও তাদের মাংস বিক্রি বন্ধ। কিন্তু চীনা সরকার নিজেই বন্য প্রাণীদের শরীরের অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহার করছে! চীন সরকারের এমন মানসিকতা মানতে পারছেন না পশুপ্রেমীরা।

‘ইনভাইরোনম্যান্টাল ইনভেস্টিকেশন এজেন্সি’র হয়ে কাজ করছেন অ্যারন হোয়াইট। তিনি জানিয়েছেন, চীন সরকারের এমন কাণ্ডের কথা তারা জানতে পারেন চোরাশিকারিদের থেকে। যদিও ‘ট্যান রি ক্যুইন’ বহুদিন ধরে ব্রংকাইটিস এবং আপার রেসপিরেটরি সংক্রমণের চিকিত্সায় ব্যবহার করা হয় বলে জানাচ্ছেন চিনের ট্র্যাডিশনাল চিকিত্সার সঙ্গে যুক্ত চিকিত্সকরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys