1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

চীনের মুখোশ উন্মোচন করবে যুক্তরাষ্ট্র

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হয়েছে। আর এটি নিশ্চিত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এমনটি বলেন। সাক্ষাতকারে পম্পেও বলেন, যুক্তরাষ্টে মৃত্যু এবং প্রচুর অর্থনৈতিক ক্ষতির জন্য যারা দায়ী তাদের জবাবদিহি আমাদের প্রয়োজন। এ সময় পম্পেও দাবি করেন, ২০১৯ সালের ডিসেম্বর থেকেই করোনা ভাইরাসের বিষয়ে জানতো চীন।

পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতিকভাবে আমরা সব দেশের সঙ্গে কাজ করছি যাতে তারা সঠিক কাজ করে। যাতে তাদের অর্থনীতি আবার চালু হয়। উহান থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি এটি নিশ্চিত করার জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছি। বৈশ্বিক মহামারির এমন পরিস্থিততে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যর্থ হয়েছে বলেও সাক্ষাতকারে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩০ হাজার ৫১ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ২৪৫ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys