1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

চিরনিদ্রায় শায়িত ফকির আলমগীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটায় তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আ‌গে, বাদ জোহর চৌধুরীপাড়া মাটির মসজিদে ফকির আলমগীরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকেই দাফনের জন্য মরদেহ তালতলা কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

আর সকাল ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে ফকির আলমগীরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে তার মরদেহ দুপুর পৌনে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শহীদ মিনারে ফকির আলমগীরের নাগরিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়। ‘কঠোর বিধিনিষেধ’ ও বৃষ্টি উপেক্ষা করে অনেকেই তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে যান।

শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণসংগীত সমন্বয় পরিষদ, পথনাটক পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, দনিয়া সাংস্কৃতিক জোট, মহাকাল নাট্য সম্প্রদায়, স্পন্দন, আদিঢাকা সাংস্কৃতিক জোট, যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, জাসদ, ছাত্রমৈত্রী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীর গতকাল শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে মারা যান। গত ১৫ জুলাই থেকে হাসপাতালটিতে তিনি চিকিৎসাধীন ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys