1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

চলতি মাসেই জাপান ও ইইউ থেকে ৩৫ লাখ টিকা আসছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: চলতি মাসেই করোনাভাইরাসের ৩৫ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এরমধ্যে আগামী সপ্তাহে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২৫ লাখের মতো টিকা আসতে পারে।আর জুলাইয়ের শেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১০ লাখের মতো টিকা আসবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। ওরা (জাপান) অন্য দেশকে টিকা দিয়েছে, সেটা আমরা তুলে ধরেছি। তারা বলেছে, আমাদের দেবে তবে সঠিক পরিমাণটা বলেনি। বড় অংকের টিকা জাপান দেবে, আশা করি আড়াই মিলিয়নের মতো হবে। যে কোনো দিন আসবে, আগামী সপ্তাহে জাপান কোভ্যাক্স থেকে টিকা দিবে, এটা আমরা পাব।

জাপান কোন টিকা দেবে- এমন প্রশ্নে তিনি বলেন, জাপানের কাছ থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব। তাদের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে। এসব বড় বড় দেশ বহু টিকা সংগ্রহ করেছে বা লাইন আপ করে রেখেছে।

ইইউ থেকে টিকা আসার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আন্ডারে তারা (ইইউ) ১ মিলিয়ন (১০ লাখ) টিকা দেবে। আমাদের জেনেভার রাষ্ট্রদূত জানিয়েছে, ইইউ দেশগুলো থেকে আমরা এক মিলিয়ন টিকা পাব। এটা চলতি মাসের শেষের দিকে পাওয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys