1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ঘুমের মধ্যেই মারা গেলেন ঢাবি শিক্ষক মাহবুব আহসান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মাহবুব আহসান খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।

শনিবার ভোর সাড়ে চারটার সময় তিনি নিজ বাড়িতে মারা যান। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন একই ইন্সটিটিউটের অধ্যাপক মো. মনিনুর রশিদ।

তিনি যুগান্তরকে বলেন, অধ্যাপক মাহবুব আহসানের হার্টের রিং পড়ান ছিল। এছাড়াও তার কোনো জটিল রোগ ছিল না বলেই জানি। ধারণা করা হচ্ছে, ভোর চারটার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার কর্মস্থল আইইআর ও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আইইআরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল হালিম যুগান্তরকে বলেন, অধ্যাপক মাহবুব আহসানের মৃত্যুতে আমরা আইইআর পরিবার শোকাহত। তার মতো মেধাবী ও দক্ষ শিক্ষকের আকস্মিক মৃত্যুতে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys