1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ঘর ভাঙলো মাহির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

নিউজ ডেস্ক: ফেসবুকে চূড়ান্তভাবেই সংসার ভাঙার ঘোষণা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে ঘোষণাটি ফেসবুকেই প্রথম দেখেছেন বলে জানিয়েছেন তার স্বামী পারভেজ মাহমুদ অপু। শনিবার রাত একটার দিকে মাহি তার ফেসবুক পোস্টে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। ’

শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। ’

শ্বশুর বাড়ির লোকদের কাছে ক্ষমা চেয়ে মাহি লিখেছেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো। ’

তবে ঠিক কি কারণে সংসার টিকলো না তা স্পষ্ট করে জানাননি মাহি। শুধু জানিয়েছেন, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানছেন। মাহি বলেন, এর বেশি কিছু জানাতে চাই না।

এ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে পারভেজ মাহমুদ অপু গণমাধ্যমকে জানান, তিনিও এ ঘোষণা ফেসবুকে দেখেছেন। এ বিষয়ে মাহির সঙ্গে তার কথা হয়েছে। তার সঙ্গে বিস্তারিত কথা বলে তার বক্তব্য পরে জানাবেন অপু।

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় মাহি তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys