1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ঘর থেকে বের হচ্ছিলো দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল চিকিৎসকের মরদেহ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এর একটি বাসা থেকে দেবাশীষ কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতের দিকে ওই বাসার একটি ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে- এমন খবর পেয়ে ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামের ওই ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসার একটি ফ্ল্যাটের এক ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সি সাব্বির আহমেদ জানান, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন। মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। তবে তিনি ঢাকায় কোনো হাসপাতালে চাকরি করছিলেন কি-না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, তিনদিন আগে মৃত দেবাশীষ বাসায় প্রবেশ করেছেন। এরপর আর বের হননি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

মরদেহের আলামত সংগ্রহ শেষে সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys