1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গ্র্যান্ড খতিবকে আরও ৪ মাস আল-আকসা মসজিদে ঢুকতে দেবে না ইসরাইল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

নিউজ ডেস্ক: মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে আরও চার মাস প্রবেশ করতে পারবেন না এই মসজিদের গ্র্যান্ড খতিব ইকরামা সাবরি। এর আগে আরোপিত নিষেধাজ্ঞা আজ (বৃহস্পতিবার) শেষ হওয়ার পর তা আরও চার মাসের জন্য বাড়ানো হয়েছে।

ইকরামা সাবরি এ সম্পর্কে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল আবারও তাদের অন্যায় ও বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মাধ্যমে মানুষের ইবাদতের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তবে ফিলিস্তিনিরা সব সময় আল-আকসা মসজিদের পাশে থাকবে এবং তা রক্ষা করবে।

খতিব ইকরামার বিরুদ্ধে দখলদারদের অভিযোগ হচ্ছে তিনি মুসল্লিদেরকে ইসরাইলের বিরুদ্ধে উসকে দিচ্ছেন।
সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ইকরামা সাবরি’র বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করেছিল।

এর প্রতিক্রিয়া হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছিলেন, এই পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লি-শূন্য করারও চেষ্টা চলছে। মুসল্লি-শূন্য করার ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলছে বলে তিনি জানান।

এছাড়া দখলদার ইসরাইল করোনাভাইরাসকে অজুহাত করে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষড়যন্ত্র চালাচ্ছে বলে উল্লেখ করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেয়া হবে না।
পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys