1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গ্রেফতার হচ্ছেন জ্যাকুলিন!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ পাচার ও চাঁদাবাজি মামলায় অভিযুক্ত বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজকে কেন গ্রেফতার করা হয়নি তা জানতে চেয়েছেন আদালত।

বিষয়টি নিয়ে আদালতে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

জ্যাকুলিন সহজেই দেশ থেকে পালাতে পারেন, কারণ তার অর্থের অভাব নেই বলেও আদালত জানিয়েছেন।

আদালত ইডির কাছে জানতে চান, এলওসি জারি করেও আপনারা জ্যাকুলিনকে এখনো গ্রেফতার করেননি কেন? অন্য আসামিরা কারাগারে। কেন বাছাই নীতি গ্রহণ করলেন?

আদালত আগামীকাল শুক্রবার জ্যাকুলিন জামিন আবেদনের বিষয়ে তার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। এর আগে আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে পান জ্যাকুলিন।

গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক কেলেঙ্কারির মামলায় নাম জড়ানো চন্দ্রশেখর দিল্লির রোহিণী জেলে বন্দি।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য জ্যাকুলিনের মতো ডাক পাঠানো হয়েছিল নোরা ফাতেহিকে। এরইমধ্যে জানা গেছে, বিলাসবহুল গাড়ি থেকে দামি হিরের গহনা কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে তাকে। এছাড়াও এই মামলায় আরও অনেকেই জড়িত আছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys