সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

গুরুতর অসুস্থ পরীমনি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

ভার্টিগো (মাথা ঘোরা) রোগে আক্রান্ত ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তিনি এখন ‍গুরুতর অসুস্থ। তিনি নিজে এ তথ্য জানিয়েছেন। এসই সঙ্গে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পরীমনি জানান, অনেকদিন ধরেই তিনি ভুগছেন ভার্টিগো রোগে। গত লকডাউনের আগে ভারত গিয়ে লম্বা সময় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু সেখাবে উন্নতি হয়নি।

এই অভিনেত্রী বলেন, ‘রোগটি এখন মারাত্মক পর্যায়ে রয়েছে বলে আমি অনুভব করছি। সবার কাছে দোয়া চাই।’

ভার্টিগো এমন একটি রোগ, যাতে আপনি বা আপনার চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে বলে মনে হবে! এটি ক্রমশ এত তীব্র হতে পারে যে, ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে।

জানা গেছে, লকডাউনের পুরোটা সময় বাসায় কাটিয়েছেন পরীমনি। এর মাঝে‌‘প্রীতিলতা’র লুক নিয়ে কিছুদিন কাজ করেছেন। তবে এখন রয়েছেন বিশ্রামে। তবে লকডাউনের কারণে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না। তাই আগের চিকিৎসাপত্র অনুসারে ওষুধ খাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys