1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গুরুতর অসুস্থ এটিএম শামসুজ্জামান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান। ভাইরাল অ্যাটাকের কারণে তিনি স্বাভাবিকভাবে খেতে ও কারও সঙ্গে কথাও বলতে পারছেন না তিনি।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

কোয়েল বলেন, বাবা চলাফেরা করতে পারছেন না এবং কারও সঙ্গে কথাও বলতে পারছেন না। তাই দ্রুত ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, বিএসএমএমইউয়ের নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে বর্ষীয়ান এ অভিনেতার চিকিৎসা চলছে।

এর আগে গত ২৫ নভেম্বর এটিএম শামসুজ্জামানকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছিল। তবে গত ৮ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্রের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys