1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গান গাইতে সৌদি আরব গেলেন মমতাজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: গত মঙ্গলবার ‘বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি’ – লিখে পোস্ট দেন মানিকগঞ্জ-২ আসনের এ সংসদ সদস্য। কাদেরকে ‘বেইমান’ বললেন মমতাজ সে প্রশ্ন করার জো নেই।

কারণ, গান পরিবেশন করতে বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন এ ফোক শিল্পী।

বৃহস্পতিবার জেদ্দা বিমানবন্দরে পৌঁছান মমতাজ। বিমানবন্দরে তাকে সাদরে বরণ করে নেন আয়োজক কর্তৃপক্ষের সদস্যরা।

জানা গেছে, শুক্রবার জেদ্দার ফুরুশিয়া আছফানে অনুষ্ঠিতব্য ‘প্রবাসে আনন্দ উৎসব ২০২২’ নামের অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী মমতাজ। এর আগে আজ মক্কা-মদিনায় কাবাঘর ও হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন মমতাজ।

এসব তথ্য নিশ্চিত করে ফেসবুকে মমতাজ লিখেছেন, ‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা, মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।’

এছাড়া নিজের ভেরিফায়েড পেজে তাকে বরণ করে নেওয়ার বেশ কয়েকটি ছবি পোস্ট করে মমতাজ ক্যাপশনে লিখেছেন, ‘২১ অক্টোবর রোজ শুক্রবার জেদ্দার ফুরুশিয়া আছফানে অনুষ্ঠিত হবে প্রবাসে আনন্দ উৎসব ২০২২’।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys