1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

গানের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নেতা বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ গান গেয়েছেন লিসা কালাম। তার এই সাধনা ৩২ বছরের। ভালোবাসার জয়গা থেকেই গানগুলো সংগ্রহ করেছেন এই গায়িকা। যা নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন-এ ‘বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ গান, গিনেস বুকে নাম উঠছে লিসার’ শিরোনামে একটি সংবাদও প্রকাশ হয়। এই গায়িকার ইচ্ছে ছিল, তার গানের মোড়ক উন্মোচন করবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অবশেষে সেই আশা পূরণ হলো গতকাল রোববার সন্ধ্যায়।

‘মুজিব হানড্রেড সং’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে কারণে দারুণ খুশি অ্যালবামের এই শিল্পী লিসা কালাম।

তার ভাষ্য, ‘গতকাল সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা তার নিজ অফিসে ‘মুজিব হানড্রেড সং’র মোড়ক উন্মোচন করেন। আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। অনেক কথা বলেছি তার সঙ্গে। তিনি নিজেই সবার কাছে আমার সম্পর্কে অনেক কথা বলেছেন। মজার বিষয় হচ্ছে, আমার ছোট্ট বেলার গল্পটাও তার মনে আছে।’

লিসা কালাম আরও বলেন, ‘বাঙালির নেতা বঙ্গবন্ধুকে নিয়ে আমার এই আয়োজন তাকে মুগ্ধ করেছে। আর “যদি রাত পোহালে শোনা যেত” গানটি সর্বপ্রথম আমার কণ্ঠে শুনেছেন, সেই কথাও বলেন প্রধানমন্ত্রী। সঙ্গে এও বলেন, “তুমি এমন একটা কাজ করেছ যে কাজ পৃথিবীতে কেউ করতে পারেনি।” তার এই কথাগুলো আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। অনেক অনেক কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সর্বকালে সেরা গান ‘যদি রাত পোহালে শোনা যেত’ গানটি তৈরি হয় ১৯৯০ সালে। যার কথা লিখেছেন হাসান মতিউর রহমান এবং সুর ও কণ্ঠ দেন মলয় কুমার গাঙ্গুলী। পরবর্তীতে ১৯৯৭ সালে গানটিতে কণ্ঠ দেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন। তবে লিসার দাবি, এর আগেই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। আর তার সে গান প্রধানমন্ত্রীও শুনেছেন বলে জানান মোড়ক উন্মোচনের সময়।

 

এ প্রসঙ্গে লিসা কালাম বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় গানটি নিয়ে কথা হয়। তখন জননেত্রী নিজেই জানান, আমার কণ্ঠেই তিনি প্রথম গানটি শুনেছেন। এরপর আরও অনেকেই গানটি গেয়েছেন। গানটিতে আমার কণ্ঠের প্রশংসাও করেন তিনি।’

উল্লেখ্য, লিসা কালামের বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ গানের তালিকায় থাকছে ‘আমি আর করবো না মা ইতিহাসের ক্লাস’, ‘কেমন কইরা ভুলবো ভাইগো বঙ্গবন্ধুর কথা’, ‘আমাকে বারবার টানে টুঙ্গিপাড়া, ওখানে ঘুমিয়ে আমাদেরই খোকা’, ‘তোমার সমাধি দেখে মনে হয়’, ‘আমি দেখেছি প্রাসাদ ষড়যন্ত্রে’, ‘বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন’, ‘বঙ্গবন্ধু তোমাকে হারিয়ে’, ‘তোমার রক্তে ভিজে গেছে পৃথিবীর বুক’, ‘যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ ইত্যাদি।

গানগুলোর কথা লিখেছেন আবদুল গাফফার চৌধুরী, আবদুল লতিফ, আশরাফুল আলম, গাজী মাজহারুল আনোয়ার, রাহাত খান, কবি আবু জাফর সিদ্দিকী, ফজলুল হক খান, ফেরদৌস হোসেন ভূঁইয়া, হাসান মতিউর রহমান, সরদার আশরাফ উদ্দিন বাবুল, নুরুজ্জামান শেখ, সুব্রত সেন গুপ্ত, শ্যামল দত্ত, সোলায়মান খোয়াজপরী, কবি শাহজাহান, দেবাশীষ সরকার, শিহাব শাহরিয়ারসহ অনেকে।

সুর করেছেন মলয় কুমার গাঙ্গুলী, দেবু ভট্টাচার্য, আব্দুল লতিফ, শেখ মহিতুল হক, শেখ সাদী খান, বদরুল আলম বকুল, মোঃ শাহনেওয়াজ, সুব্রত সেন গুপ্ত, আশরাফ উদ্দিন বাবুল, উজ্জল সিনহা, মুজিবুল হক সেন্টু, অবিনাশ শীল, শহীদ মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys