1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গরমেও ছড়ায় করোনাভাইরাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: সারা বিশ্বে করোনাভাইরাস এখন আতঙ্কের নাম। চীনের হুবে প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে। প্রতিদিনই করোনাভাইরাসে হাজারও মানুষের মৃত্যু হচ্ছে।

উহান শহর থেকে যখন করোনাভাইরাসের উৎপত্তি হয়, তখন সেখানে শীতের আবহাওয়া বিরাজ করছিল। এর পর বিশ্বের ১৯৯ দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

তবে অনেকেই ধারণা করছেন, ইউরোপ ও আমেরিকায় শীত থাকায় এবং করোনা মূলত ঠাণ্ডা-কাশি ও জ্বরের মতো রোগ হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়েছে। তাই গরমে করোনা খুব একটা প্রভাব বিস্তার করতে পারবে না। গরম পড়লেই হয়তো এই ভাইরাস মরে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু বলছে, করোনাভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে এ রকম অনেক ভুল ধারণা তৈরি হয়েছে।

আর এই ভুল ধারণার কারণে করোনাভাইরাস নিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে। আর সেই সঙ্গে ছড়িয়ে পড়েছে পরিত্রাণের বিভিন্ন ফর্মুলা।

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে চোখ রাখলেই প্রতিদিন এমন হাজারও পরামর্শ তত্ত্ব চোখে পড়বে। যেগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন।

কিছু গবেষণাতে দেখা গেছে, গরম আবহাওয়াতে নতুন এই করোনাভাইরাসের স্থায়িত্ব অপেক্ষাকৃত কম। তবে হু বলছে, করোনা নতুন ভাইরাস হওয়ায় নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না গরম- স্যাঁতসেঁতে আবহাওয়ায় এই ভাইরাস বাঁচে না।

এখন পর্যন্ত যেসব প্রমাণ বিজ্ঞানীদের হাতে রয়েছে, তা থেকে জানা গেছে, যে কোনো আবহাওয়াতেই করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তারের ক্ষমতা রাখে। তাই আবহাওয়া গরম থাকলেও সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ছাড়া মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। আর বারবার হাত ধুতে হবে এবং চোখ, মুখ ও কান স্পর্শ করা যাবে না।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys